1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯টি বালুর গদিতে উচ্ছেদ অভিযান - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯টি বালুর গদিতে উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৪ Time View

মোঃ আবু কাওছার মিঠু  (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৪নম্বর সেক্টর এলাকায় অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে শিমুলিয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ৯টি বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান করেছে। গতকাল ১৮আগস্ট সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুগদির অফিস ও পাইপ ভেঙে ফেলা হয়। ৯টি গদিতে থাকা বালু খোলা নিলামের মাধ্যমে বিক্রি করে দেড় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে প্রভাবশালী একটি মহল পূর্বাচলের ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে অবৈধ বালুর গদি স্থাপন করে ব্যবসা করে আসছিলো। তাতে পূর্বাচলের অভ্যন্তরিণ সড়কে খানাখন্দ, পানি নিষ্কাশনের ড্রেন ভরাট ও স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। সে কারনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি