1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সন্তান প্রসবের পর গজ-প্যাড রেখে সেলাই,স্বামীর লিখিত অভিযোগ - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

সন্তান প্রসবের পর গজ-প্যাড রেখে সেলাই,স্বামীর লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৭ Time View
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাথী আক্তার নামে এক প্রসূতি মায়ের সাইট কেটে সন্তান প্রসবের পর ভিতরে গজ ও প্যাড রেখে সেলাইয়ের অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে। মঙ্গলবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীর স্বামী।
ভুক্তভোগী ওই নারীর স্বামী আবুজর গিফারী বলেন, গত ২৫ জুলাই প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গাইনি ওয়ার্ড ভর্তি করাই। ২৬ জুলাই ভোরে সাড়ে ৫ টা সময় সাইট কেটে সন্তান প্রসবের পর তারা গজ ও প্যাড ভিতরে রেখে সেলাই করে দেয়। পরে ডা. আইরিশ রহমান আমাদের ছাড়পত্র দিলে আমরা রোগীকে বাসায় নিয়ে আসি।
পরবর্তীতে রোগী পেটে প্রচন্ড ব্যাথা হলে ১৮ আগস্ট সকাল সাড়ে ১১ টা আবারও হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত নার্স বলেন আজকে আর ডাক্তার আসবেন না। পরে রোগীর অবস্থা আরও খারাপ হলে বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তার ভিতরে থাকা গজ ও প্যাড বের করেন।
তিনি আরও বলেন আমার স্ত্রী ভিতরে ইনফেকশন হয়ে গেছে এবং সে এখনো আশঙ্কা মুক্ত না তাই আমি হাসপাতালের তত্ত্বাবধায়কের বরাবর একটি অভিযোগ দিয়েছি। তারা যেন চিকিৎসা অবহেলার সাথে জড়িতদের ব্যবস্থা নেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, আমি চিকিৎসা অবহেলার অভিযোগ পেয়েছি, এটি তদন্ত করে দেখা হবে এতে দায়িত্বের অবহেলা থাকলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি