1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার পবিত্র শব‌ – এ- বরাত উপলক্ষে হিলফুল ফুযুল শান্তি সংঘের হালুয়া রুটি বিতরণ জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩৬ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগনি জামাতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে মামা শশুরের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন এর চান্দুপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, আক্কাস আলী আকন (২৭) ও তার স্ত্রী মোসাঃ মুক্তা বেগম (২০) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে দাম্পত্ত কলহের সৃষ্টি হয়। এ সময় মুক্তার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে ভাগনি জামাতা আক্কাস আলীকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এঘটনায় মোসাঃ মুক্তা বেগম বলেন, আমাদের দাম্পত্য কলহ ছিল, আমরা নিজেরাই মীমাংসিত হই। আমার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে হত্যার চেষ্টা চালায়। এদিকে অভিযুক্ত মোঃ আবদুর রশিদ হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে, তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এব্যাপারে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি