1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক দ্রুত ৪ লেনে উন্নীতকরণের দাবিতে সাংবাদিক সম্মেলন - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক দ্রুত ৪ লেনে উন্নীতকরণের দাবিতে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৮ Time View
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে ৪ লেনে উন্নীত করার দাবি জানিয়েছে জেলা জামায়াত। বুধবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে বলা হয়, লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন এই পথে লক্ষাধিক মানুষ চলাচল করে। একইসাথে এটি জেলা সদর, কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য এবং রোগী পরিবহনের প্রধান সড়ক।
তবে এই সড়কের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ ভারী যানবাহনের চাপে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এতে প্রাণহানিও ঘটছে।
সরকারি অবহেলার কারণে এই সড়ক ছাড়া লক্ষ্মীপুরবাসীর চলাচলের আর কোনো বিকল্প সড়ক নেই। এমনকি নেই কোনো রেলপথ বা আকাশপথ। জেলার অন্তত ১৯ লাখ মানুষের জন্য এটি একমাত্র ভরসা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে সড়ক ও জনপথ বিভাগ থেকে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি ৪ লেনে উন্নীত করার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়। এতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২৬৬ কোটি টাকা। তবে এরপরও এখনো প্রকল্পটি অনুমোদন পায়নি।
গত ৩ বছরে এই সড়কে ৫৯ জন লোকের মৃত্যু এবং ৪০টি দূর্ঘটনা ঘটেছে। আহত হয়েছে অসংখ্য মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি