1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৬৪ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 115.056404; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরমঞ্চে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।

বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব, সদস্য মো. রেজাউল করিম ও আইয়ুব হোসেন শান্ত। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হক শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন ও মো. আশ্রাফ উজ্জামান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ। বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আহসান উদ্দিন পরাগ, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর পরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং গলাচিপা সরকারি কলেজ ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি