1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অপরাধমুক্ত বাউফল চায় শিক্ষার্থীরা, থানায় গণঅভিযোগ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর-লুটপাটের অভিযোগ রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা: রায়পুরে দালাল চক্রের মূল হোতা হাবিব ভূইয়া মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎

অপরাধমুক্ত বাউফল চায় শিক্ষার্থীরা, থানায় গণঅভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬১ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ “সংঘাত নয়,শান্তি চাই” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্রমবর্ধমান সহিংসতা,আইনশৃঙ্খলার চরম অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শান্তি মিছিল, সমাবেশ এবং থানায় অভিযোগ দাখিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সোমবার (০৩ জানুয়ারি) তিন ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করে।  বেলা ১১টা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পাবলিক মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আয়েশাতুন্নেসা বর্ষার সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ রুহুল আমীন, মুনতাসির তাসরিপ, ফারহান, রুপাই সহ আরো অনেকে।  শিক্ষার্থীরা বলেন, দিনে দিনে সহিংসতা, খুন, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে৷ এই দিন দেখতে আমরা রক্ত দেই নাই।  অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে প্রশাসনের প্রতি আহবান জানাই। এসময় একটি পর একটি অপরাধ সংগঠিত হওয়ার ঘটনায়  প্রশাসন নীরব ভূমিকা পালন করে বলে সমালোচনা করেন শিক্ষার্থীরা।  সমাবেশ শেষে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে বাউফল থানায় ৬৯টি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে যেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাদেন ।  এ বিষয়ে বাউফল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে শিক্ষার্থীরা ৬৯টি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি