1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অপারেশন ডেভিল্ হ্যান্ট পরিচালনা কালে ফুলপুরের তিন আ'লীগ নেতা গ্রেপ্তার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল

অপারেশন ডেভিল্ হ্যান্ট পরিচালনা কালে ফুলপুরের তিন আ’লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৪৯ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ- অপারেশন ডেভিল্ হ্যান্ট পরিচালনা করে ময়মনসিংহের পৃথক পৃথক স্থান থেকে ৯ই ফেব্রুয়ারি রবিবার রাতে ফুলপুর উপজেলার আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। জানা গেছে, ফুলপুর উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাকিল আহমেদ দিপু (৫৫) কে ময়মনসিংহ শহরের মৃত্যুঞ্জয় স্কুল এলাকা থেকে রবিবার রাত ১০টার পর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান এর নেতৃত্বে একটি পুলিশের টিম তাকে গ্রেফতার করেছে। অপর দিকে একই রাতে ফুলপুর থানার পুলিশ অপারেশন ডেভিল্ হ্যান্ট পরিচালনা করে ফুলপুর থানার মামলা নং-৪, তারিখ-২৫/৮/২০২৪; ধারা-15(3) The Special Powers Act, 1974; তৎসহ 143/448/380/427 The Penal Code, 1860; এর সন্দিগ্ধ আসামী মোকামিয়া গ্রামের মৃত আক্কাস আলী ও মাজেদা খাতুনের ছেলে, ৪নং সিংহেশ্বর ইউপি’র ৯নং ওয়ার্ড মেম্বার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ তুলা মিয়া (৪৪), এবং কাকড়া গ্রামের ইমাম উদ্দিন ও লাইলী বেগমের ছেলে ৫নং ফুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ সোহাবুর রহমান তুলা (৩৮) কে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, গ্রেফতারকৃত তিনজনই আওয়ামী লীগের নেতাকর্মী উভয়ের বাড়ি ফুলপুর থানাধীন। তাদের নামে রয়েছে বিভিন্ন ধারার মামলা। ১০ই ফেব্রুয়ারি সোমবার গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি