1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অবশেষে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

অবশেষে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৩২ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী জেলা বারের হস্তক্ষেপে অবশেষে স্বাভাবিক হল পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম। রোববার (০৯ মার্চ) দুপুরে জেলা বারের সভাপতি, সম্পাদকের সাথে আন্দোলনরত আইনজীবীদের সভা শেষে প্রত্যাহার করে নেয়া হয় আদালত বর্জন কর্মসূচী। সোমবার (১০ মার্চ) থেকে শুরু হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম। জেলা বারের প্রতিনিধি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী ভবনে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন আন্দোলনরত আইনজীবীদের সাথে এক সভায় মিলিত হন।
এসময় নব নির্বাচিত আইনজীবী নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবীরা। এদিকে জেলা আইনজীবী সমিতির হস্তক্ষেপে আন্দোলনরত আইনজীবীরা তাদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেয়ায় বিচারপ্রার্থী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের ভূমিকা পালনের প্রত্যাশা সাধারণ মানুষের। প্রসঙ্গত, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের ঘুষ-দুর্নীতি, অনিয়ম, অবিচারের প্রতিবাদে গত ৫ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করে আইনজীবীরা। এতে ব্যহত হয় আদালতের বিচারিক কার্যক্রম, বিপাকে পড়ে  বিচারপ্রার্থী মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি