1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে-আবুল খায়ের ভূইয়া - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ হাদীর খুনী ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং : মোমিন মেহেদী গরীবের আশ্রয় আজ ভাড়ার খাতায়: আখোলা ইউনিয়নে সরকারি আবাসন নিয়ে হৃদয় বিদারক অভিযোগ

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে-আবুল খায়ের ভূইয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৭৫ Time View
নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস। সাংবিধানিক নিয়মে এ সরকার গঠন না হওয়ায় আমরা সমর্থন করছি বা করবো। তবে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।
আজ সন্ধ্যায় (লক্ষ্মীপুর উপ-শহর) দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন তিনি।
সাবেক সংসদ সদস্য খায়ের ভূঁইয়া বলেন, সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। ইচ্ছা করলেই শেষ করা যাবে না। যখন যেটার প্রয়োজন তখন সেটা করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু এখন দেখছি তাদের গতি পরিবর্তন হচ্ছে। ফলে একেক সময়ে একেক নামে আবির্ভূত হয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে স্বৈরাচারের দোসররা।
এসময় তিনি বলেন, স্বৈরাচারের দোসররা কখনো শাহবাগে, কখনো প্রেস ক্লাবে, আবার কখনো সচিবালয়ে গিয়ে নির্বাচন বানচালে বিভিন্ন আন্দোলন করছে। নির্বাচনকে দীর্ঘায়িত করার প্রক্রিয়ার সঙ্গে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে একটি বিশেষ মহল।
সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ ব্যাপারী, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির, ফখরুল ইসলাম স্বপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি