1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অস্ত্রের মুখে ব্যবসায়ী অপহরণ, কর্মচারীদের বেঁধে অর্থ লুট - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বাহাউদ্দীন সভাপতি ও ফিরোজ সম্পাদক বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড

অস্ত্রের মুখে ব্যবসায়ী অপহরণ, কর্মচারীদের বেঁধে অর্থ লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৩৫০ Time View
পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে শিবু বনিক (৬৫) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবু বনিক ওই বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দোকানের সারা দিনের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবু বনিকসহ শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই কর্মচারীকে বেঁধে ফেলে। পরে দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। একপর্যায়ে শিবু বনিককে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তারা জড়ো হয়ে শিবু বনিককে দ্রুত উদ্ধারের দাবি জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গেছে। শিবু বনিককে উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি