1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩ - শিক্ষা তথ্য
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আজ মোখলেছুর রহমান শাহ (র:) বার্ষিক ওরশ আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী চুনারুঘাটে সেনা বাহিনীর অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক ময়মনসিংহ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেন ফুলপুর দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৪৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ রূপগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। শনিবার রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ পূর্বে বাড়িয়াছনি এলাকার বিভিন্ন স্থানে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের জন্য ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাজ স্থানীয় যুবদলের নেতাকর্মীদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে কাউকে কিছু না বলে গত ৩ দিন পূর্বে ড্রেজার দিয়ে এলাকায় বালু ভরাটের কাজ শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যার দিকে যুবদল নেতা নয়ণ খন্দকার, তুষার খন্দকার, অতুল ব্যাপারীসহ বেশ কয়েকজন ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজে বাধা দেন। ড্রেজারের পাইপ কেটে ফেলে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এসময় সালফারাজ ও রাজিব আহত হয়। এদিকে এঘটনার জের ধরে রাত ৭টারদিকে যুবদল নেতা ঈসমাইল মোল্লা মোটরসাইকেল যোগে নিজ বাড়ী যাবার পথে বাড়িয়াছনি এলাকায় একা পেয়ে যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাজসহ কয়েকজন তাকে এলোপাথারি পিটিয়ে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় ঘটনায় রূপগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এব্যাপারে যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এলাকায় বালু ভরাটের জন্য ড্রেজার বসিয়েছেন। ড্রেজারে বালু ফেলার কাজে কাকে সাথে নিবে, কাকে নিবেন না সেটা তার ব্যাপার। কিছু দুস্কৃতিকারী আমার ড্রেজারে হামলা চালায়, ভাংচুর করে। আমাকেসহ দুইজনকে মারধোর করে। এব্যাপারে যুবদল নেতা নয়ণ খন্দকার বলেন, বালু ফেলার আগে সালফারাজ আমাদের সাথে নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু সে আমাদের সাথে কোন কথা না বলে বালু ভরাটের কাজ করছে। আমরা বালু ভরাটের ব্যাপারে কথা বলতে গেলে তারা আমাদের সাথে খারাপ আচরন করে। এমনকি এলাকায় একজনকে মারধোর করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এব্যাপারে রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি