1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৫ Time View

স্টাফ রিপোর্টার: শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আনন্দ উৎসব করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের এসএসসি ব্যাচ ৯৭ এর শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী প্লাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করলো আমরা ৯৭ নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল নগর পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে সেতু বন্ধনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা ৯৭ নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, এড. রাশেদ ভূইয়া, এমএ মান্নান ভূঁইয়া, সানোয়ার কবির নিতু ও মাসুম আহম্মেদের সমন্বয়ে গত ২৭ ডিসেম্বর আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ ৯৭ বন্ধুদের স্ব-পরিবারে মিলনমেলা ঘটে। আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় মেতে উঠে সবাই। সৃজনশীল বন্ধু আনন্দ, রিমু, নাসরিন, বাপ্পী ও মান্নান ভূঁইয়ার সাবলীল সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে থিম সং পরিবেশন করেন ইমাম হোসেন বাপ্পী ও সঙ্গীত পরিবেশন করেন লিটন গাঙ্গুলি ও শহর বাউল জন সহ অন্যান্য শিল্পীরা। এদিকে চারুকলা প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইফতেখারুল প্রিন্স, ফারজানা মিষ্টি ও মানছুরা আক্তার লুনার তত্ত্বাবধানে বিচারক ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনসটিটিউটের অধ্যক্ষ মোঃ সামসুল আলম আজাদ, সহকারী অধ্যাপক শহীদ আহম্মেদ মিঠু ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রকৌশলী আসিফুর রহমান। অনুষ্ঠান বাস্তবায়নে অর্থ উপ কমিটির শাকিল, আপ্যায়ন কমিটির নুরুল হুদা মহব্বত, ফজলু, কাদের, শামীম, নিয়ম শৃঙ্খলা রক্ষায় মাহাবুব জয়, সাজসজ্জায় সবুজ সাহা এবং সামগ্রিক পর্যাবেক্ষনে ছিলেন তোফাজ্জল হোসেন, সামছুল আলম, শরিফুল সহ বিভিন্ন উপ কমিটির সদস্যরা আন্তরিক মহানুভবতায় আনন্দ উৎসব স্বার্থক ও সুন্দর করে তুলেছেন। অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদ আহম্মেদ বাঁধন, মাজহারুল ইসলাম, জিয়াউর রহমান সহ অন্যান্য গুণী বন্ধুরা শুভেচ্ছা বিনিময় করে মানবিক বক্তব্য উপস্থাপন করেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ ৯৭ বন্ধুরা উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে একে অপরের সহযোগিতার মনোভাবে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং পরিবারের বউ বাচ্চাসহ মা-বাবাকে অনুষ্ঠান স্থলে শুভেচ্ছা উপহারের মাধ্যমে সম্মানীত করায় সকলেই আত্মহারা হয়ে যায়। ৯৭ পরিবারের সন্তানদের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা স্মারক এবং খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও উপস্থিত সবার জন্য র‌্যাফেল ড্র করে বিজয়ীদের হাতে ১০টি পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিশু কিশোরদের কোরআন পাঠ, ছড়া, কবিতা ও গজল পরিবেশন করা হয়। আমরা ৯৭ নারায়ণগঞ্জের প্রায় ৫ শতাধিক সদস্য পরিবারের এই আয়োজনে বিকেলের নাস্তা চটপটি, চিতইপিঠা ভাপাপিঠা, কফি ও রাতে খাবার পরিবেশন করা হয়। এ সময় আনুষ্ঠানিক বিদায় বেলায় সকল বন্ধুরা এডমিন প্যানেল ও আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী আয়োজনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি