1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে ইয়াবাসহ গ্রেফতার-২ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

আমতলীতে ইয়াবাসহ গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫০৩ Time View
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার আমতলীতে ৫০পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। ৫ মার্চ গভীর রাতে আমতলী সরকারি একে স্কুল রোড এলাকা থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় তাদেরকে গ্রেফতার করা হয়। আমতলী থানা সুত্রে  জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিওিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের নির্দেশে বুধবার গভীর রাতে আমতলী সরকারি স্কুল রোড সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজন মাদক কারবারীকে আটক করে অভিযানকারী দল। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে লুঙ্গির ভাজে থাকা হলিউঠ সিগারেটের প্যাকেটে পলিথিনে প্যাচানো ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ বেলাল হোসেন (৩৫) পিতা মোঃ আতাহার হাং ও মোঃ ইব্রাহিম হোসেন (৩৫), পিতা মোঃ তৈয়ব গাজী উভয় সাং চাইলতাবুনিয়া থানা, আমতলী জেলা বরগুনা। অভিযান পরিচালনায় সঙ্গীয় ফোর্সসহ নেতৃত্ব দেন আমতলী থানার এস আই শহিদুল ইসলাম এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। এবিষয়ে আমতলী থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি