1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে টাকার বিনিময়ে আ.লীগ নেতাকে একটি বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত করার অভিযোগ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

আমতলীতে টাকার বিনিময়ে আ.লীগ নেতাকে একটি বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত করার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯৮ Time View

আমতলী প্রতিনিধি:- বরগুনার আমতলীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে টাকার বিনিময়ে আ.লীগ নেতাকে সভাপতি নির্বাচিত করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন  এর বিরুদ্ধে এমন অভিযোগ করেন বিদ্যালয়ের অভিভাবক গাজী মোঃ আলমগীর হোসেন।

আগামী (বুধবার ও বৃহস্পতিবার) বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের কাছে থেকে প্রতিযোগিতার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও করেন।

অভিযোগ সুত্রে আরও জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল ইসলাম (নিখিল) এর ঘনিষ্ঠ আত্মীয় আওয়ামীলীগ নেতা মোঃ আতাউর রহমান (সদ্য বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি) এর কাছে থেকে মোটা আংকের টাকা গ্রহণ করে বিদ্যালয়ের  ক্রিয়া অনুষ্ঠানের সভাপতি নির্বাচন করেন প্রধান শিক্ষক আবুল হোসেন।

তাকে সভাপতি নির্বাচন করায় এলাকায় তিব্র ক্ষোপের সৃষ্টি হয়েছে – যা পরবর্তীতে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও অভিযোগে উল্লেখ করেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগে আরও উল্লেখ করেন, বিতর্কিত ব্যক্তিকে সভাপতি না করে বর্তমান প্রেক্ষাপটে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে যেন অনুষ্ঠানের সভাপতি নির্বাচন করা হয়।

অভিযোগের বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন বলেন, সবার সম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে, টাকার কথা অস্বীকার করে বলেন, সভাপতি অনুষ্ঠানের প্রাইস কিনে দিবেন।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি