1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে ডাকাতের হামলায় জার্মানী নাগরিকসহ আহত- ৩ - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আমতলীতে ডাকাতের হামলায় জার্মানী নাগরিকসহ আহত- ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬৮ Time View
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- আমতলীর ঘটখালী নামক গ্রামে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে শনিবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা এবং জার্মান নাগরিকসহ ৩ জন আহত হয়েছে। জানা গেছে, আমতলী উপজেলার চাওরা ইউনিয়নের ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে শনিবার রাত ৩টার সময় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মো. নজরুল ইসলাম তালুকদারকে দেশীয় বন্দুক এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা বেধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। রডের আগাতে গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদারের ডান হাত ভেঙ্গে যায়। এর পর তারা ঘরের আলমিরা এবং মালামাল তছ নছ করে নগদ ৪ লক্ষাধিক টাকা, ৬-৭ ভরি স্বর্ন ও আইফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় ওই বাড়িতে বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকেও মারধর করে। এবং রোকেয়া রথীর হাতের স্বর্নের চুরিও খুলে নিয়ে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পরলে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়। গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদার বলেন, রাত আনুমানিক ৩টার সময় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকে এবং বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকে মারধর করে।ডাকাতের লোহার রডের আগাতে আমার ডান হাত ভেঙ্গে যায় এবং মাথা এবং কানে গুরুতর জখম হই, এঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি