1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে তিন বেকারী মালিককে জেল হাজতে প্রেরন - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে তিন বেকারী মালিককে জেল হাজতে প্রেরন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৫৭ Time View
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার আমতলী পৌরসভার পুরাতন বাজার এলাকার ৩টি বেকারীতে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং বিষাক্ত ক্যামিকেল যুক্ত রং মিশ্রন করে বিভিন্ন ধরনের খাবার তৈরীর অভিযোগে বেকারীর ৩ মালিককে আটক করে জেল হাজতে প্রেরন করেন। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় অবস্থিত নিউ বিসমিল্লাহ, খান ফ্রেস বেকারী ও রিয়াদ বেকারীতে দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও ক্যামিকেলযুক্ত বিষাক্ত রং মিশ্রন করে খাবার তৈরী করে আসছে। গোপন সংবাদের ভিত্তেতে শনিবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) এসএম শরিয়তুল্লাহ অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এসময় তিন বেকারীর মালিক সো. মনির হোসেন (৪০), মো. সোহেল হাওলাদার (২৭) ও মো. রেজাউল করিম (৪২) কে আটক করে। পরে তাদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা পারভীন বিশুদ্ধ নিরাপদ খাদ্য অধিকার আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে তিন জনকে জেল হাজতে পাঠানো হয়। আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ বলেন, খাদ্য দ্রব্যে ভেজাল মিশ্রনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি