1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীর চার নারী জয়িতাকে সংবর্ধনা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

আমতলীর চার নারী জয়িতাকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৭ Time View

স্টাফ রিপোর্টারঃ- আমতলী উপজেলার চার নারী জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ দেয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন্নাহার বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, মেডিকেল অফিসার মোঃ সবুজ মিয়া, ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন ও প্রভাষক বানী রানী শীল প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম জয়িতা মোসাঃ মুজিবুননেছা, নাজমুন নাহার, আকলিমা বেগম ও শিউলী বেগমকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এর আগে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোকেয়া দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি