1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আসন্ন রমজান উপলক্ষে ফুলপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভ্রাম্যমান আদালতে জরিমানা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

আসন্ন রমজান উপলক্ষে ফুলপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভ্রাম্যমান আদালতে জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৩৭ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আসন্ন রমজান উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১লা মার্চ শনিবার দুপুরে উপজেলার ভাইটকান্দি বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভোজ্যতেল সহ অন্যান্য পণ্যের মজুদদারি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান করা হয়। পরে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, সয়াবিন তেলের মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৪টি ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টের মাধ্যমে উনাদের এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ফারুক। এ সময় সাথে ছিলাম স্থানীয় পুলিশ প্রশাসন প্রমূখ। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ফারুক সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানান এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক সহ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত আইন ২০১০) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দেন। এছাড়াও বলেন উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি