1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচারের দাবিতে আমতলীতে বিক্ষোভ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচারের দাবিতে আমতলীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮১ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- চট্টগ্রামের আইনজীবী এ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বরগুনার আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমতলী উপজেলা ও আমতলি সরকারি কলেজ ছাত্র-জনতা দলমত নির্বিশেষে সবাই যোগ দেন।

আমতলী সরকারি কলেজর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতলী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

এসময় সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়, এছাড়াও মিছিল থেকে ভারতীয় আগ্রাসন ও চক্রান্তের অভিযোগ তুলে প্রতিবাদী স্লোগান দেয়া হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আপন আহম্মেদ ফরহাদ, ফারদিন ইসলাম মুন্না, আবদুল্লা, তানভির ও বেল্লাল দফাদার।

সমাবেশে বক্তারা আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান। বক্তারা বলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারকে কেন্দ্র করে ইসকন সমর্থকরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। ভারতীয় আগ্রাসন ও চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি