1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঈদযাত্রা নিরাপদ করতে তালতলীতে যৌথ বাহিনীর কঠোর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

ঈদযাত্রা নিরাপদ করতে তালতলীতে যৌথ বাহিনীর কঠোর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯১ Time View

তালতলী (বরগুনা) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও সড়কপথে বিশৃঙ্খলা রোধে বরগুনার তালতলীতে কঠোর অবস্থানে গেছে যৌথ বাহিনী। নৌবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গঠিত টহল দল বুধবার (৪ জুন) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত আমতলী-তালতলী সড়কে অভিযান চালায়। এই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নৌবাহিনীর ডিটাচমেন্ট কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট রাসেল মিয়া।

অভিযানকালে সড়কে স্থাপন করা চেকপোস্টগুলোতে দফায় দফায় তল্লাশি চালানো হয় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশা ও মোটরসাইকেলে। যেসব যানবাহনে সন্দেহজনক কিছু পরিলক্ষিত হয়, সেগুলোতে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে নেওয়া হয় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা। এ সময় এক চালককে হেলমেটবিহীন অবস্থায় চালানোর দায়ে মামলা দেওয়া হয়। বিশৃঙ্খলা রোধে বাস মালিকদের ন্যায্য ভাড়া আদায়ের নির্দেশনা দেওয়া হয় এবং টিকিট কাউন্টারগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে জনসাধারণকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়।

জানা গেছে, ঈদ ঘিরে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত ও কোনো ধরনের চুরি, ছিনতাই, বা বিশৃঙ্খলা প্রতিরোধে যৌথ বাহিনীর এই তল্লাশি কার্যক্রম চলমান থাকবে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিন-রাত চেকপোস্ট বসিয়ে নিয়মিত অভিযান চালানো হবে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে—জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। ঈদের সময় যেন কোনো অসাধু চক্র অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি