1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
উত্তরা প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক আরিফ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

উত্তরা প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক আরিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮৭ Time View
রিপোর্ট, সাইফুল ইসলাম একাঃ- উত্তরা প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নির্বাচন গতকাল উত্তরা ১২ নাম্বার সেক্টরের ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৮ আসনের অন্তর্গত ৭টি থানায় বসবাসকারী সাংবাদিকদের নিয়ে গঠিত এই প্রেসক্লাবের নির্বাচনে ৮৮% ভোট পড়েছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী, প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভির আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ ২৪ এর সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও অন্যান্য নির্বাচিত কর্মকর্তাগণ হলেন, সিনিয়র সহ সভাপতি বদরুল আলম মজুমদার (প্রতিদিনের সংবাদ), সহ সভাপতি এস.এম. সাইফুর নুর শুভ (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী (দৈনিক ঢাকা), সাংগঠনিক সম্পাদক মোঃ যোবায়ের হোসাইন (সকালের সময়), অর্থ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন শামীম, দপ্তর সম্পাদক মো. রেজাউর রহমান (ক্রাইম পেট্রোল বিডি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম একা (তৃতীয় মাত্রা), নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আকতার পুষন (মাই টিভি), প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম হাসান, আপ্যায়ন সম্পাদক মোঃ রবিউল আলম রাজু (প্রাণের বাংলাদেশ), কার্য নির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান মজুমদার (যায়যায়দিন)। উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. মাকসুমুল হাকিম। নির্বাচন কমিশনার ছিলেন সম্পাদক এ বি এম মনিরুজ্জামান ও সিনিয়র সাংবাদিক সেলিম কবির। এছাড়াও  উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকগণ। উত্তরা প্রেসক্লাব সদস্যরা ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসাইন। এছাড়া সাংবাদিকদের উন্নয়নে কাজ করা, একতা রক্ষা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে বলে আশাবাদব্যক্ত করেন নির্বাচিত উত্তরা প্রেসক্লাব নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি