1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩০৯ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা চব্বিশের আন্দোলনকে অতি গুরুত্ব দিচ্ছে, তারা জানে না- একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল। ইতিহাস কখনোই একাত্তরের ধারেকাছেও চব্বিশকে ঠাঁই দেবে না।

২৬ মার্চ সকালে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘স্বাধীনতার ৫৪ বছরে রাজনীতি বনাম দুর্নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মেও প্রতিটি প্রতিনিধির জানা প্রয়োজন মুক্তিযুদ্ধ আর বৈষম্য বিরোধী আন্দোলন এক নয়। যারা মুক্তিযুদ্ধের মত বিশ্ব স্বীকৃত বিষয়কে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না।

এসময় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আল আমিন বৈরাগী, রায়হান সাগর, কাজী নওফেল প্রমুখ। এর আগে জাতীয় স্মৃতিসৌধে নতুনধারার পক্ষ থেকে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি