1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এনআইডি সেবা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় অবস্থান কর্মসূচি - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

এনআইডি সেবা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩২২ Time View
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও  অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা ও উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জেলা নির্বাচন  ও সদর উপজেলা নির্বাচন অফিসের এনআইডি শাখার কর্মকর্তাদের নেতৃত্বে এ কর্মসূচি শুরু করা হয়। একই সাথে জেলা আরো ৪টি উপজেলায় একযোগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার এনআইডি ও জন্ম নিবন্ধনসহ নাগরিক নিবন্ধন সেবা তদারকির জন্য ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ নামে একটি নতুন স্বাধীন সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, `বার বার এই জাতীয় পরিচয়পত্র সেবা স্থানান্তরের চেষ্টা করা হয়েছে। এই সেবা অন্য কোন শাখায় স্থানান্তর করা হলে জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা বিঘ্নিত হবে পাশাপাশি সাধারণ জনগণের হয়রানী বাড়বে।’
জেলা নির্বাচন কর্মকর্তারা মো. আব্দুর রশিদ জানান, `এনআইডি সেবা ইসি থেকে স্থানান্তরের পরিকল্পনা ঠেকাতে সারা দেশের ন্যায় তারা আন্দোলনে নেমেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কর্মবিরতির সময় ও দিন আরো বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি