1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এনায়েতপুরে ইজরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আজ মোখলেছুর রহমান শাহ (র:) বার্ষিক ওরশ আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী চুনারুঘাটে সেনা বাহিনীর অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক ময়মনসিংহ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেন ফুলপুর দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

এনায়েতপুরে ইজরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬২ Time View

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল)  এনায়েতপুর হাট জামে মসজিদের সামনে হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেজির মোর এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলবাজ ইজরাইলি বাহিনীর বর্বরতা বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এবং বিশ্বের সকল মানবাধিকার সংস্থা গুলোকে একযোগে বিশ্ব-মানবতা রক্ষার আহ্বান জানান।

সমাবেশে থেকে একযোগে ইজরাইল ও এদের বন্ধু দেশের সকল পন্য বর্জনের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা সভাপতি শেখ মো : আইয়ুব আলী,  শ্রমিকনেতা সোলায়মান হোসেন, মাওলানা রেজাউল করিম, মোঃ ইছাহাক হোসেন রুবেল ,মোঃ হারুন বেপারী,  খতিব মাওলানা গোলাম আজম ইউসুফী, খতিব মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হাকিম মীর, খতিব মাওলানা মোহাম্মদ আলী,  ছাত্রনেতা ফয়সাল খোন্দকার,  শেখ ফরিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি