1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এনায়েতপুরে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন ফতুল্লা পুলিশ র‍্যাবের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ খুলনায় ওএমএস চাল আটা ক্রয় করে বড্ড খুশি হতদরিদ্র পরিবার বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য

এনায়েতপুরে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭২ Time View

ইয়াহিয়া খান,চৌহালী, সংবাদদাতা: সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫  পালন করেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯ ঘটিকায় খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্র ও সাধারণ মানুষের ওপর পুলিশের গুলিবর্ষণে রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরও অনেকে শহীদ হন। তাদের এই আত্মত্যাগের স্মরণে জাতি আজ ‘অমর একুশে’ পালন করছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদও সমর্থন করে।

পুস্পস্তবক অর্পণ শেষে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সেলিম রেজা ও প্রধান শিক্ষিকা উম্মে হানী মলি।

পরিশেষে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ মোঃ সেলিম রেজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি