1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৫৫৯ Time View

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।

আহতরা হলেন- সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), তাঁতী দলের সেক্রেটারি হাফিজুর রহমান (৪২), কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্মআহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)।

এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার বিকেলের দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। এতে করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজক রওশন আলী মেম্বার ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজক আব্দুল করিম মোল্লা গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়।

আধিপত্য ও নিজ নিজ অনুসারীদের প্রভাব বিস্তারে এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন বিএনপির দুই গ্রুপ।

এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করে বলেন, সিকদার গ্রুপের নেতৃত্বে দলের তৃণমূলের নেতাকর্মীদের হামলা করেছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থার দাবি জানাই।

তবে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, মঙ্গলবার পূর্ব নির্ধারিত চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ছিল। মাহফিল পন্ড করতে রওশন মেম্বারের নেতৃত্বে হামলা করে। দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এবিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, চাঁদপুর চরের বিএনপির দুগ্রুের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন পক্ষই থানায় কিছুই জানায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি