1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ওয়ারিয়র্স পক্ষের সংবাদ সম্মেলন পটিয়ায় ওরশ উদযাপন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘষের আশংকা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ওয়ারিয়র্স পক্ষের সংবাদ সম্মেলন পটিয়ায় ওরশ উদযাপন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘষের আশংকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৯৫ Time View

পটিয়া, (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের  পটিয়ায় হাইদগাঁও আকবরীয়া দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ উদযাপন নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘষের আশংকা দেখা দিয়েছে। সংঘর্ষ এড়াতে ওয়ারিশ  পক্ষ প্রশাসনের সহযোগিতা চেয়ে গতকাল (বৃহস্পতিবার) পটিয়া মুক্তিযোদ্ধা  কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করেছে।  ওয়ারিশ পক্ষের ওরশ  কমিটির সভাপতি মোঃ ইয়াসিন তালুকদার লিখিত ব্যক্তবে জানান, ওরশ উদযাপন নিয়ে বিরোধ হলে ২০০৫ সালে খাদেম পক্ষের ওয়ারিশ কমিটি হাইকোর্টের মামলায় আদালত ওয়ারিশ কমিটির পক্ষে রায় দিয়ে সুষ্ঠুভাবে ওরশ উদযাপনসহ মাজারে ভক্তদের আনিত মহিষ, গরু, হাদিয়া, নজরানা গ্রহণে কেউ বাধাঁ সৃষ্টি করতে না পারে সে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সুষ্ঠুভাবে ওয়ারিয়র্স  পক্ষ ওরশ উদযাপন করে আসছিল। কিন্তু ২০১৩ সালে আঃলীগ নেতা মোঃ সেলিম চেয়ারম্যানসহ কতিপয় আওয়ামী সন্ত্রাসী খাদেম ও ওয়ারিশদের বিপক্ষ নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি নামে খাদেম পক্ষকে মহিষ, গরু হাদিয়া গ্রহণে বাধাঁ সৃষ্টি করে লুটপাট তান্ডব চালায় বলে অভিযোগ করে । এভাবে ১১/১২ বছর ধরে ওরশে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। বর্তমানে মাদ্রাসা পরিচালনা কমিটির আড়ালে আওয়ামী সন্ত্রাসী বাহিনী পুনরায় তৎপর হয়ে উঠেছে। এতে একপক্ষ বাধাঁ দিলে দুই পক্ষের মধ্যে সংঘষের আশংকা রয়েছে। আগেভাগে সংঘর্ষ এড়াতে উচ্চ আদালতের রায় ডিগ্রি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য ওয়ারিয়র্স  পক্ষ চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছে। আগামী ৩ ফেব্রুয়ারী পটিয়া হাইদগাঁও আকবরিয়া দরবারে হযরত আকবরশাহ (রাঃ) এর ১৩০ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ আলী, জসিম উদ্দিন, মাঈনুল ইসলাম,মোঃ ইয়াসিন, আনোয়ার হোসেন, সহিদুল ইসলাম টিটু, আব্দুল জিহান, শাহজাদা কাজী নূরুল আজিজ, শাহজাদা হাফেস আব্দুল ওয়াহেদ প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি