1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় তারেক রহমান'র মুক্তির খবরে আনন্দ মিছিল - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ

কলাপাড়ায় তারেক রহমান’র মুক্তির খবরে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৮ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির খবরে আনন্দ মিছিল করেছে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (০১ ডিসেম্বর) বিকাল ৪.৩০টায় এই আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা এবং অলিগলি প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় “এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল” স্লোগানে স্লোগানে মুখরিত উপজেলা শহর।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক’র নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহীদ মাতুব্বর, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হোসেন, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক এতে অংশ নেয়।
উল্লেখ্য, রবিবার (০১ডিসেম্বর) সকালে মহামান্য হাইকোর্ট’র বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ একুশে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন। মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি