1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় মিথ্যা মামলায় হয়রানিসহ চুরি, ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা বরগুনায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ রাউজানের পশ্চিম গুজরায় মগদাই স্কোয়াড কর্তৃক ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন বন্দরে নির্বাচনকে সামনে রেখে ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’র পরিচিতি সভা অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাসেমী

কলাপাড়ায় মিথ্যা মামলায় হয়রানিসহ চুরি, ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯০ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- এলাকার চিহ্নিত চোর সজীব তালুকদার কর্তৃক মিথ্যা মামলাসহ হয়রানি, চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার শেষ বিকেলে লালুয়ার বানাতি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নৈশোপ্রহরী হাফেজ সোলায়মান, ভুক্তভোগী জুলহাস, লাভলী বেগম, আজিজুর রহমান, বানাতিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার রুহুল আমিন, ইউনিয়ন যুবদল সভাপতি ইব্রাহিম, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলমগীর হোসেন প্রমূখ। বক্তারা বলেন, ১৬ই ফেব্রুয়ারি রাতে জুলহাসের বাড়ির চোরাই মাল সহ এলাকার চিহ্নিত দুর্ধর্ষ চোর সজীব তালুকদারকে চোরাই মাল সহ হাতেনাতে আটক করে নৈশপ্রহরীর মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় জামিন নিয়ে এলাকায় এসে ক্ষতিগ্রস্ত জুলহাস সহ এলাকার কয়েকজনের নামে মিথ্যা মামলা করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। এ বিষয়ে অভিযুক্ত সজীব তালুকদার বলেন, আমি আওয়ামীলীগ করি, তাতী লীগের সাধারণ সম্পাদক, বিগত দিনে  আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখায় একটি রাজনীতিক দল ক্ষিপ্ত হয়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে চোর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে, আমাকে অত্যাচার নির্যাতন সহ নানাভাবে হয়রানি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি