1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় শিক্ষক সমিতির পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

কলাপাড়ায় শিক্ষক সমিতির পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৯৬ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 180; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যাবস্থাপনা পরিষদের পূর্বমিলনী ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ জুন) বিকাল ৪টায় শিক্ষক সমিতির কার্যালয়ে এ পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি নকিব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো.আব্বাস আলী।
কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন,সমিতির সাবেক ৩ বারের নির্বাচিত সভাপতি মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি নুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, সাবেক ট্রেজারার আবুল বাশার, সাবেক ডিরেক্টর মনোয়ারা বেগম আবুল কালাম আজাদ এবং উপজেলা ব্যবস্থাপক আল আমিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অফিস স্টাফ এবং সমিতির সদস্যবৃন্দ। এ সময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমিতির ২৫ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ নকির উদ্দিন বলেন, সদস্যদের কল্যাণ ফান্ডের টাকা যা দিয়ে ইচ্ছা করলে কার্যনির্বাহী কমিটির সদস্যরা পিকনিক করতে পারতো। আমরা সেই টাকাটিকে চারটি ভাগে ভাগ করে ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় সদস্যের মধ্যেদের মধ্যে ঈদ উপহার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সদস্যদের মেধাবৃত্তির সহায়তায় ব্যয় করছি। তিনি আরো বলেন, এই সংগঠন এক সময় কালবের কাছে ঋনি ছিলেন। আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আপনাদের সহায়তায় সেই ঋণ মুক্ত করে স্বতন্ত্র হিসেবে বাংলাদেশের মধ্যে একটি ভালো সংগঠনে পরিণত করতে পেরেছি। এই ধারা বজায় থাকলে এই সংগঠন আর উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি