1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি ও জামায়াতের শ্রমিক সমাবেশ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আপন কমিউনিটি বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও জি. কে রাসেলের ৪৪তম জন্মদিন উদযাপন বন্দরে তিতাসের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.কে. রাসেল এর জন্মদিন পালন অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গলাচিপায় গ্রেপ্তার-২ কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ উপজেলা প্রশাসনের উদ্যোগে গুইমারায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত না,গঞ্জের ৫ শহীদ বুদ্ধিজীবীকে স্মরণ করা হয় না সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন

কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি ও জামায়াতের শ্রমিক সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২৮ Time View

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাট্য র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে সমাবেশ মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো.হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। 

কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ,বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা মিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নসু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভিসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ।  এদিকে সকাল সাড়ে নয়টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে একটি পৃথক র্যালী বের করে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। পরে পৌর শহরের হাজী মার্কেটস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি সহ সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বক্তারা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি