1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় কোচিংএ পড়া অবস্থায় নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর

কলাপাড়ায় কোচিংএ পড়া অবস্থায় নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩১৪ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় ৯ ছাত্রী অসুস্থ হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার রাত নয়টার দিকে পৌর শহরের রহমতপুর জিএম এস টিচিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন,শারমিন(১৪) সমৃদ্ধা(১৩) ফাতিমা (১৪) ফারজানা (১৪) জেরিন (১৪) রুবা(১৪) ফাতিমা(১৩) হুমায়রা(১৫) ও মমতাজ(১৪)। ওই কোচিংয়ের শিক্ষক  রিপন জানান, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। পরপরই  শিক্ষকের ঘরে থাকা নেবুলাইজার দ্বারা শিক্ষার্থীকে নেবুলাইজ করা হয়। ওই শিক্ষার্থীর সমস্যা দেখে আরও তিন শিক্ষার্থী একই ভাবে তাৎক্ষনিক অসুস্থ হয়ে পড়ে। তারপর তাদের সকলকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় আরো ৫ জন সহ মোট ৯ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তারা সকলেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতেছে। কলাপাড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিকাশ জানান, আহত সকল শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতেছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন,এটি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। কারণ একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার দেখাদেখি অন্য শিক্ষার্থীরা একই ভাবে অসুস্থ হয়েছে। তাদের সকলকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের সমস্যা একটু জটিলতা দেখা দেওয়ার কারণে তাদেরকে উন্নত  চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকিদের এখানেই ভর্তি রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি