1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম - শিক্ষা তথ্য
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক লেখক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ শাখার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত জন্মদিনে কেক না কেটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া করালেন যুবদল নেতা সায়েম আকন ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা, ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু অন্তহীন আলাপন মোশারফ কবীর গুইমারার হাজীপাড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার ডিবি পরিচয়ে ছিনতাইকালে কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী আটক

কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২১০ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে আঁখি আক্তার (৩০) নামে এক গৃহবধু রহস্যজনভাবে নিখোজ হয়েছে। নিখোজের পর ঘরের মেঝে সহ বিভিন্ন স্থানে রক্তমাখা দেখে হত্যার সন্দেহ করছে তার বাবার পরিবারের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামাইয়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈদ উপলক্ষে আঁখি আক্তারের স্বামী আলমগীরের ঘরে অনুষ্ঠান ছিলো। বাড়ি ভর্তি  অনেক আত্মীয় স্বজন থাকায় তিন সন্তানের জননী আঁখির দুই কন্যাকে নিয়ে আলমগীর তার বড় ভাইয়ের ঘরে ঘুমাতে যায়। আর আঁখি তাদের ঘরে তার ননদ নাসিমা বেগমের সঙ্গে একটি কক্ষে ঘুমায়। রাত দুইটার দিকে নাসিমা আঁখিকে না দেখে খোজাখুজি শুরু করে। পরে ঘরের মেঝের বিভিন্ন স্থানে রক্তমাখা অবস্থায় দেখতে পান। তবে আঁখিকে হত্যা করা হয়েছে সন্দেহ করছে তার পিতা আলমগীর হোসেন হাওলাদার সহ পরিবারের সদস্যরা।

এ বিষয়ে নিখোঁজ আখি আক্তার এর বাবা মো. আলমগীর হাওলাদার বলেন, আমার মেয়ের বাড়ি আজ বুধবার  সকালে যাওয়া কথা ছিলো তবে রাত ২টা ৩০ মিনিটে দিকে বড়ো নাতি ফোন দিয়ে কান্না কন্ঠে বলে নানা আম্মুকে খুঁজ পাচ্ছিনা ঘরের মেঝেতে রক্ত তোমরা দ্রুত আসো। আমরা রাতে এসে দেখি এই অবস্থা। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া বর্তমানে পুলিশি তদন্ত চলছে।   পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন,  সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ, সিআইডি পাঠানো হয়েছে তদন্ত চলছে।  তদন্তের জন্য আলমগীর সিকদার ও জহিরুল সিকদার কে জিজ্ঞাবাদের জন্য কলাপাড়া  থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি