1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় চলছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট , বন্ধ রয়েছে পায়রা বন্দরের পন্য খালাস কার্যক্রম - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

কলাপাড়ায় চলছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট , বন্ধ রয়েছে পায়রা বন্দরের পন্য খালাস কার্যক্রম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩২১ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : চাঁদপুরে জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে এ ধর্মঘট শুরু হয়।
এদিকে এ ধর্মঘটের কারনে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পন্য খালাস কার্যক্রম। বৃহস্পতিবার রাত থেকে বন্দরের আউটারে এবং ইনারে থাকা সকল মাদার ভ্যাসেল ও লাইটারেজ থেকে পন্য খালাস কার্যক্রম বন্ধ রাখে শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস কর্মকর্তা আজিজুর রহমান।
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, এম. ভি. আল-বাখেরা জাহাজে মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারি ভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা এবং সকল নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোন কার্যক্রম পরিলক্ষিত না হওয়ার কারনে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত বারোটা থেকে মালবাহী, তৈল-গ্যাসবাহী, কয়লাবাহী ও বালুবাহীসহ সকল প্রকার পণ্যবাহী নৌ যান চলাচল এবং পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি