1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী- স্ত্রীকে বেধড়ক মারধর, থানায় অভিযোগ - শিক্ষা তথ্য
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল

কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী- স্ত্রীকে বেধড়ক মারধর, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৯৯ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং মোবাইলে অশ্লীল ভিডিও করার অভিযোগ উঠেছে একই এলাকার বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় ৪ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গতকাল রাতে ভুক্তভোগী নারী নুরজাহান বেগম কলাপাড়া থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী নুরজাহান অভিযোগে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার দ্বিতীয় স্বামী শামিমকে নিয়ে মোটরসাইকেল যোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখানোর জন্য চাপলী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তুলাতলী এলাকায় পৌঁছলে ওই এলাকার সাইফুল, বশির, স্বপন ও নুর আলম সহ ১০ যুবক তাদের মোটর সাইকেল থামিয়ে বেধড়ক মারধর শুরু করে। পরে তাদের পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে ফের মারধর করে এবং ওই নারীর স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে  হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি