1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

কলাপাড়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৩০৫ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপের ধাক্কায় মো.ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল(প্রথম)সেতুর কলাপাড়া প্রান্তে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা আবু তাহের হাওলাদারের ছেলে। এ ঘটনার পরপরই পিকআপ সহ চালক মো.সবুজ কাজীকে পুলিশ আটক করেছে। স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, সে কলাপাড়া পৌর শহরের একটি মুদি দোকানের কাজ করতেন। তাই প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বেড়িয়ে পরেন। সেতুর কলাপাড়া প্রান্তে পৌছলে বেপরোয়া গতির খালি পিকআপটি সামনে থেকে তাকে ধাক্কায় দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।
কলাপাড়ায় থানার পরিদর্শক তদন্ত মো. মোস্তাফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাছ পরিবহনে নিয়োজিত পিকআপটি জব্দ করে। এবং চালক সবুজ কে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা হয় দূর্ঘটনার শিকার বাইসাইকেলটি। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি