1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড'র ২০তম বার্ষিক সাধারণ সভা - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন ফতুল্লা পুলিশ র‍্যাবের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ খুলনায় ওএমএস চাল আটা ক্রয় করে বড্ড খুশি হতদরিদ্র পরিবার বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড’র ২০তম বার্ষিক সাধারণ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৬৪ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

মোয়াজ্জেম হোসেন,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২০ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ব্যবস্থাপনা পরিষদের আয়োজনে, দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড(কালব)’র সহযোগিতায় শনিবার(১৮ জানুয়ারি)সকাল দশটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. নকিব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব “ঘ” অঞ্চলের ডিরেক্টর মনিকা মুন্সী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ব্যাবস্থাপক মো.আবদুর রউফ, সাবেক বোর্ড সভাপতি মো.ইউসুফ আলী, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, কলাপাড়া মহিলা কলেজ’র অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ, কালব কর্মকর্তাবৃন্দ, বর্তমান ও সাবেক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সদস্যদের মেধাবী সন্তানদের ২ হাজার টাক করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ৬৪ জন ৬৪ জন বিভিন্ন ক্যাটাগরিতে না বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে আগে উপস্থিত ৪০ জন সদস্যকে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃ নকিব উদ্দিন বলেন, এই সমিতিতে যখন দ্বায়িত্ব নিয়েছিলাম সেই সময় সমিতি কালব’র কাছে দুই কোটি টাকা ঋণী ছিল। বর্তমানে সেই ঋণ পরিশোধ করে সমিতি ৫ কোটির উপরে মূলধন জমা রয়েছে। এটা সকল সদস্যের আন্তরিকতার জন্যই সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি