1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১টি ট্রলার ও ১৬ পাচারকারী আটক - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুয়াকাটায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১টি ট্রলার ও ১৬ পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৬ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- সারাদেশে যৌথ বাহিনীর অপারেশন“ ডেভিল হান্ট”র অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ লক্ষ্য পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৬ জন পাচারকারী এবং মায়ের দোয়া লেখার উপর রঙ করা একটি মাছ ধরা ট্রলার আটক করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টা হতে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাত ১ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র‍্যাব এর সমন্বয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেম্বুর চর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এ আটক করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কোষ্টগার্ড স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) দক্ষিণ জোন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ তানভীর আজবাল হৃদয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযান পরিচালনাকালে অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা এবং পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি আরো ৩,০০,০০০ (তিন লক্ষ) পিসসহ সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ১৬ জন ইয়াবা পাচারকারী নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন  (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), নামঃ আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯) কে আটক করা হয়।  আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে জব্দকৃত আলামত সহ ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আটককৃত মোফাচ্ছেল হোসেন বলেন, আমরা জানতাম মাছ ধরতে যাচ্ছি। ইয়াবা সম্পর্কে কোন ধারণা দেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি