1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু - শিক্ষা তথ্য
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ শরীফ ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত মাসুদের বাড়ি বাউফল রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭১ Time View
পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদপানে সাজিদুল ইসলাম (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাজিদুল নেত্রকোনা জেলার গোড়াগাও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। সে নারায়নগঞ্জের একটি খাবার হোটেল কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে সাজিদুল ও তার বন্ধু হাবিব কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল স্কাই ভিউর ৪০৮ নম্বর কক্ষে ওঠেন। পরে ওই রাতেই সাজিদুল অতিরিক্ত মদপান করেন।
শনিবার সকালে তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেও অবস্থার উন্নতি হয়নি। পরে রবিবার সকাল আটটার দিকে শাজিদুলকে কুয়াকাটা হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে রেফার করা হয়। তবে তার বন্ধু হাবিব সাজিদুলের কথায় তাকে সেখানে না নিয়ে আবার হোটেল রুমে ফিরিয়ে নেন।
কিছুক্ষণ পর অবস্থার আরও অবনতি হলে সাজিদুলকে আবারো কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মহিপুর থানা ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি