1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভা, শোভাযাত্রা - শিক্ষা তথ্য
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ শরীফ ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত মাসুদের বাড়ি বাউফল রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভা, শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কৃষকদল গতকাল ৩০ডিসেম্বর সোমবার সভা ও শোভাযাত্রা করেছে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় আয়োজিত কৃষকদলের এ সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুরুজ্জামান ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডা. শাহিন, রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, তারাবো পৌরসভা কৃষকদলের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক বাদল ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, রূপগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোমেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ভুলতা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহ আলম, গোলাকান্দাইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ভোলাবো ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দাউদপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি তুষার, সাধারণ সম্পাদক নাঈম হিরা প্রমুখ। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কৃষকরা অবহেলিত। কৃষকদের সার, বীজ ন্যায্য মূল্যে দিতে হবে। উৎপাদিত পণ্য বাজারজাত করণে সহযোগিতা করতে হবে। কৃষকদের মূল্যায়ণ করতে হবে। অন্যথায় ফসল ফলবে না। পরে শোভাযাত্রা নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি