1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ক্রিম আপার বিরুদ্ধে মামলা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

ক্রিম আপার বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৯৩ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে সাভারের আলোচিত নারী শারমীন শিলার ওরফে ক্রিম আপার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বাদী হয়ে শিশু আইনে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আশুলিয়ায় বসবাসকারী শারমীন শিলা ওরফে ক্রিম আপা একজন বিউটিশিয়ান। মেকআপের জন্য বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি। পণ্য বিক্রির লক্ষ্যে এবং ভিউ পেতে নিজের ছেলেমেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সেগুলো পোস্ট দেন। গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করলে সেটি ভাইরাল হয়। ওই ভিডিওতে শারমীন শিলা তার মেয়ে শিশুকে জোর করে একহাতে দিয়ে মুখে চাপ দিয়ে হা করিয়ে অপর হাত দিয়ে মেয়েকে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করেন। এজহারে আরও বলা হয়েছে, শারমীন শিলা নিজের ছেলেমেয়েদের জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শারমীন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা হয়েছে। সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পণ্যের প্রচারের পাশাপাশি শিলা নানা ভিডিও তৈরি করে থাকেন। এসব ভিডিওতে দেখা যায়, তিনি তার দেড় বছর বয়সী মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ, কানে ভারী দুল পরানো, ধমকানো, খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চড় মারার মতো আচরণ করছেন। এসব ভিডিওতে মেয়েটির চোখে-মুখে ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে ভালোবাসা বলে দাবি করেন। মাঝে মাঝে ক্যামেরার সামনে তিনি তার ১২ বছর বয়সী ছেলেকেও হাজির করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি