1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ক্রেতাসেজে ফুলপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসনের মোবাইল কোর্টে জরিমানা - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

ক্রেতাসেজে ফুলপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসনের মোবাইল কোর্টে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৭ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসের একটি টিম ক্রেতাসেজে ২রা ফেব্রুয়ারি রবিবার দুপুরে পৌর বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দ কাঁচা বাজারের অতিরিক্ত দামে সয়াবিন তেল ক্রয় করেন। পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, সয়াবিন তেলের মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় বিভিন্ন ধারায় ৬টি ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টের মাধ্যমে উনাদের এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ফারুক। এ সময় সাথে ছিলাম স্থানীয় পুলিশ প্রশাসন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি প্রমূখ। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ সাদিয়া ইসলাম সীমা এবং মোঃ মেহেদী হাসান ফারুক সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানান এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক সহ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত আইন ২০১০) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দেন। এছাড়াও বলেন উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি