1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার নির্বাচিত অভিভাবক সদস্য মোস্তাফিজ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার নির্বাচিত অভিভাবক সদস্য মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮৭ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার গভর্নিং বডির (আলিম ও ফাযিল পর্যায়) অভিভাবক সদস্য নির্বাচনে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান (চেয়ার প্রতীক) বিজয়ী হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান।ফলাফলে ১৮৩ ভোটের মধ্যে মোস্তাফিজুর রহমান ১৩৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী গাজী আব্বাস উদ্দিন বাচ্চু (কলম প্রতীক) ৪৭ ভোট পেয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব), মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী আব্বাস বাচ্চু, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং মিডিয়াকর্মীরা। বিজয় লাভের অনুভূতিতে মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ জয় অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উৎসর্গ করলাম, সকলের কাছে দোয়া চাই যাতে আমার উপর অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, নতুন নির্বাচিত প্রতিনিধি মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি