1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপার আমখোলা ইউনিয়নের দড়িবাহের চরের আবাসনে শুক্রবার দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডের আনোয়ার হাওলাদারের ছেলে নাঈমুলের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘর মালিক নাঈমুল দাবি করেন তার ঘরে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনা সম্পর্কে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, অগ্নিকান্ডের সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানের পর বিস্তারিত বলা সম্ভব হবে। নাঈমুলের প্রতিবেশী আরিফ হাওলাদার বলেন, গভীর রাতে নাঈমুলের ডাকচিৎকারে আমরা ঘুম থেকে উঠে
দেখি ঘরে আগুন জলছে।

আমরা এলাকার লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করি। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ফ্রিজ, হোন্ডাসহ সব মালামাল পুড়ে গেছে। নাইমুল বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার সমর্থক। নির্বাচনে প্রতিপক্ষরা আমার ঘরে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, আগুনের খবর পেয়ে সকালে আমি ঘটনাস্থলে যাই। আগুনের ঘটনায় যাদের দায়ী করা হয় তারা এ ঘটনার সাথে জড়িত না। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, আমরা সতর্কতার সাথে ঘটনার অনুসন্ধান করছি। আশাকরি অল্প সময়ের মধ্যেই মূল রহস্য উন্মোচন করতে পারবো। তদন্তের পর আমরা বিস্তারিত জানাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি