1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

গলাচিপায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৫১৭ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোষন করা হয়। সকাল ৮টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়।
পরে বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহম্মেদ প্রীতমের সঞ্চালনায় পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার মশিউর রহমান শাহিন, সাবেক সভাপতি মিয়া মো. মাসুম বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ।এছাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি