1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৮৭ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজ খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্যে ১ম স্থান অধিকারীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, ইন্সট্রাক্টর ইউআরসি মাহবুব আলম সিকদার, সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী, মো. কামাল হোসেন, মো. মজনু মোল্লা, রফিকুল ইসলাম ও রিপন কুমার দাস প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি