1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

গলাচিপায় তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৮ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপায় তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড প্রমুখ। এছাড়া, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তরুনরাই সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের মেধা, মনন, শ্রম ও নব উদ্যমে দেশ গঠনে সহায়তা করবে। তাই তাদেরকে আমাদের সকলের অগ্রাধিকার দিতে হবে। তবেই দেশে সর্ব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি