1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬খ্রিঃ উপলক্ষে বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক: বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৬২ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধ পথচারী সড়ক
দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ১০টার দিকে গলাচিপা- পটুয়াখালী সড়কে হরিদেবপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলের ধাক্কায় এদুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় আরো ৩ জন। নিহত সুলতান খান উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গলাচিপা থানার এসআই মো. সোহেল রানা জানান, শনিবার সকাল ১০টার দিকে সুলতান খান রাস্তা পারাপারের সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইল তাকে ধাক্কা দেয়।

এতে সুলতান খানসহ আরো তিনজন আহত হয়। এর মধ্যে সুলতান খান গুরুতর অসুস্থ হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট করেছে। অপরদিকে দুর্ঘটনার পরপরই ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও অন্য আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, নিহত সুলতান খানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি