1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ রাউজানের পশ্চিম গুজরায় মগদাই স্কোয়াড কর্তৃক ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন বন্দরে নির্বাচনকে সামনে রেখে ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’র পরিচিতি সভা অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাসেমী না’গঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের অভিষেক ও দোয়া মাহফিল এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩

গলাচিপায় হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১৯ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামে জমি-জমার বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা হত্যা মামলার চার আসামী পটুয়াখাীলী র‌্যাব-৮, সিপিসি-১  ক্যাম্প গ্রেফতারে তৎপর হয় এবং পাবনায় আসামিদের অবস্থান নিশ্চিত করে  র‌্যাব-১২, সিপিসি-২, কোম্পানি পাবনা কে জানালে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় পাবনা জেলার সদর থানার ভাঁড়ারা এলাকায় অভিযান পরিচালনা করে গলাচিপা উপজেলার গ্রামর্দ্দন গ্রামের ইসমাইল শিকদারের ছেলে কুদ্দুস শিকদার, স্ত্রী রেহানা বেগম, ছেলে এনামুল, মেয়ে মোছা. সুখী বেগমকে গ্রেফতার করে। পরে র‌্যাব আসামিদেরকে রবিবার বিকালে গলাচিপা থানায় সোপর্দ করে। মামলার বিবরণে জানা যায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে গত ১৩ ফেব্রুয়ারি চাচার হাতে আহত হন শামিম। স্থানীয় চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত শামিম পেশায় একজন অটোরিকশা চালক। এ ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি গলাচিপা থানায় একটি হত্যা মামলা হয়, মামলা নং-১২। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, র‌্যাবের সহায়তায় শামিম হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়। বর্তমানে আসামিরা গলাচিপা থানা হাজতে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি