1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গাইড-নোট ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ নারায়নগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিকে জরিমানা জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে ইউনূস শিক্ষা-স্বাস্থ্য ও অর্থনীতিকে ধ্বংস করেছে-মোমিন মেহেদী কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারে সহায়তার হাত বাড়ালেন এমপি মাসুদ  রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় সাফল্য: মাঝরাতে ধরা পড়ল গাঁজার বিশাল চালান

গাইড-নোট ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিবেদক: বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)। এক নোটিশে এনসিটিবি জানায়, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলছে। এ কার্যক্রম নির্বিঘ্ন রাখা জাতীয় ও নৈতিক দায়িত্ব। তাই পাঠ্যবই সরবরাহের আগে পর্যন্ত সব ধরনের সহায়ক বই মুদ্রণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো।

এনসিটিবি আরও জানিয়েছে, পাঠ্যবই ছাপার আগে এর পাণ্ডুলিপি কীভাবে নোট-গাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছাল, তা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া, এনসিটিবির সফটকপি বা সিডি তৈরি ও সরবরাহ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট উইং শাখার কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা যাচাই করতে বলা হয়েছে। জড়িত সব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশও দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি